শনিবার, ০১ অগাস্ট ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আম ও কাঁঠাল সমুদ্রপথে রপ্তানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশে। এর মধ্য দিয়ে দেশের কৃষিপণ্যের রপ্তানিতে নতুন ধাপের সূচনা হলো। এতদিন এসব ফল কেবল আকাশপথেই রপ্তানি করা হতো।

চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী মৌসুমে সমুদ্রপথে ছয়টি দেশে মোট ৩৯ হাজার ১৪১ কেজি আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে গেছে সর্বোচ্চ ১৭ হাজার ৮৭৭ কেজি, সংযুক্ত আরব আমিরাতে ১৪ হাজার ৫৮০ কেজি, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৩৪ কেজি, ইতালিতে ১ হাজার ৯৫০ কেজি, বেলজিয়ামে ৫০৪ কেজি এবং কানাডায় ৩৯৬ কেজি।

চট্টগ্রাম উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের (সমুদ্রবন্দর) উপপরিচালক মো. শাহ আলম বলেন, "এবার প্রথমবার সমুদ্রপথে আম রপ্তানি হয়েছে। দুবাইতে পাঠানো ফ্রেশ আমের মান কিছুটা খারাপ হলেও ফ্রোজেন আকারে যেসব দেশে গেছে, সেখানে তেমন সমস্যা হয়নি।"

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, "আগে দেশে রপ্তানিযোগ্য মানের আমের উৎপাদন কম ছিল। এখন কৃষকদের সহযোগিতায় প্রচুর ভালো মানের আম উৎপাদন হচ্ছে। এ বছর প্রথমবার সমুদ্রপথে কিছু আম রপ্তানি হয়েছে, যদিও সময় বেশি লাগায় মান শতভাগ অক্ষুণ্ন থাকেনি।"

শুধু আম নয়, কাঁঠাল রপ্তানিতেও এসেছে পরিবর্তন

রাজধানীর রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিভার্স স্টাইল গত মে মাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ৩ হাজার ৫০০ কেজি কাঁঠাল দুবাই পাঠায়। যদিও কনটেইনার পৌঁছাতে ১২ দিনের বদলে ২৬ দিন লেগেছিল, তারপরও কাঁঠালের মান প্রায় অক্ষুণ্ন ছিল।

খরচের দিক থেকেও সমুদ্রপথ লাভজনক। বিমান পরিবহনে প্রতি কেজি ফল রপ্তানিতে খরচ হয় প্রায় ১৬০ টাকা। বিপরীতে সমুদ্রপথে ৩০-৩২ টনের একটি কনটেইনার পাঠাতে খরচ পড়ে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা, অর্থাৎ প্রতি কেজি খরচ মাত্র ১৩-১৪ টাকা। ফলে খরচ কমিয়ে বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার নতুন সুযোগ তৈরি হচ্ছে।

তবে সময় বেশি লাগায় ফলের মান নষ্ট হওয়ার ঝুঁকি রয়ে যাচ্ছে। এজন্য প্রয়োজন আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সুবিধা।

কাঁঠালের ক্ষেত্রে প্রায় পুরো রপ্তানিই হয়ে থাকে আকাশপথে। চলতি মৌসুমে রপ্তানিকৃত ১ হাজার ৫৩১ মেট্রিক টনের মধ্যে সমুদ্রপথে গেছে মাত্র সাড়ে ৩ মেট্রিক টন, বাকিগুলো বিমানে রপ্তানি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কাঁঠাল মূলত মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও আয়ারল্যান্ডে রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যে। দ্রুত পরিবহন সুবিধার কারণে এতদিন রপ্তানিকারকদের প্রথম পছন্দ ছিল আকাশপথ।

সবজি রপ্তানিতেও এসেছে ইতিবাচক অগ্রগতি

চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে সমুদ্রপথে সবজি রপ্তানি হয়েছে ৫৮ হাজার ৭৬৬ মেট্রিক টন—যা আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ বেশি।

জানুয়ারি থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে রপ্তানি হয়েছে ৫৫ হাজার ৭০৪ মেট্রিক টন সবজি। এর মধ্যে আলু সবচেয়ে বেশি—৩৮ হাজার ৪৬ মেট্রিক টন। এছাড়া বাঁধাকপি ১৫ হাজার ৬৩৬ মেট্রিক টন, মরিচ ২৭৭ মেট্রিক টন, টমেটো ১৬৭ মেট্রিক টন, মিষ্টি কুমড়া ৬৯৮ মেট্রিক টন এবং হিমায়িত সবজি ৮৮০ মেট্রিক টন।

উপপরিচালক মো. শাহ আলম বলেন, "দেশে প্রতিবছর বিপুল পরিমাণ ফল ও সবজি উৎপাদিত হলেও প্রক্রিয়াজাত সুবিধার অভাবে খুব অল্প অংশ রপ্তানি হয়। যদি প্যাকিং হাউসসহ আধুনিক অবকাঠামো তৈরি করা যায়, তাহলে সমুদ্রপথে রপ্তানি নতুন দিগন্ত খুলে দেবে।"

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানিতে খরচ কমবে, প্রতিযোগিতা বাড়বে এবং নতুন বাজার তৈরি হবে। তবে এজন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ সুবিধা ও অবকাঠামো।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী