বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ

আমরা পেশি শক্তিতে নয়, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কোনো মাসল পাওয়ারে (পেশি শক্তি) বিশ্বাস করিনা। আমরা শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা চাই। সারাদেশ ঘুরে বেড়াই। সারাদেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। নানা ধরণের ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে গেছে, বিভিন্ন সেক্টরে যেভাবে বিশ্বমানের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ 

শনিবার দুপুরে নগরীর চাষাড়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পনের-বিশ বছর আগে শহরের দিকে হতদ্ররিদ্রদের একটা মিছিল ছিল। কিন্তু এখন আপনি কি খাওয়াবেন তা আগে না জানালে কাউকে ডেকে খাওয়াতে পারবেন না। খেতে ডাকলে পরিবহন ভাড়া দিতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার সময় হতদরিদ্রদের হার ছিল শতকরা ২৮ ভাগ। বর্তমানে তা ৫ ভাগ। ২০৪০ সালে এ এটা শূন্য হবে। ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। ২০৪০ এর মধ্যে শিক্ষিতের হার শতভাগ হবে।

মন্ত্রী আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক ও শ্রমিকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। আগে শ্রমিক অসন্তোষ হলে রাস্তায় নেমে যানবাহনে হামলা করত ,ফ্যাক্টরিতে হামলা করত, আগুন দিত। এটা ছিল নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। শিল্প পুলিশ শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছে এই ফ্যাক্টরিগুলো তাদেরই। ফ্যাক্টরির ক্ষতি হলে তাদেরই ক্ষতি। এই শিল্প পুলিশের ধারণা প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসেছে।’ 

ভুল ভ্রান্তি অনেকেই করে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করি। ভুল করলে শাস্তি পেতেই হবে। সেটা জনপ্রতিনিধি হোক, পুলিশ হোক যেই হোক। তবে দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে।’

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী