শনিবার, ০১ অগাস্ট ২০২৬
বাংলাদেশ

তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৫
প্রধান উপদেষ্টা ড. ইউনূস গতকাল যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন | ছবি: পিআইডি

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণের জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সফররত নরওয়ের প্রতিনিধিদের মধ্যে আছেন সমাজতান্ত্রিক যুব লীগের উপনেতা নাজমা আহমেদ, এইউএফের আন্তর্জাতিক নেতা এবং কেন্দ্রীয় বোর্ডের সদস্য ফাওজি ওয়ারসাম, সেন্টার পার্টির সদস্য ডেন স্কোফটেরুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা সোভেনেবি, খ্রিস্টান ডেমোক্র্যাটস সদস্য হ্যাডল রাসমাস জুল্যান্ড, গ্রিন পার্টির অঙ্গ সংগঠন গ্রিন ইয়ুথের সদস্য টোবিয়াস স্টোকল্যান্ড এবং ইনল্যান্ডেট ইয়াং লিবারেলের সাবেক নেতা থাইরা হাকনস্লোকেন।

প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের শতকরা হার সম্পর্কেও জানতে চান। প্রধান উপদেষ্টা সফররত রাজনৈতিক কর্মীদের বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে আসতে উৎসাহিত করছি। না হলে তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না।’ সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সাক্ষাৎ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, বাংলাদেশের এ তরুণদের অনেকেই তাদের জীবদ্দশায় ভোট দিতে পারেনি। তারা জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কী করছে?

প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের প্রধান অঙ্গীকার, পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তিন মেয়াদে ভুয়া ভোটিং ব্যবস্থা চালু ছিল, যদিও কর্তৃপক্ষ দাবি করেছে, এটি একটি বিশাল সাফল্য, বাস্তবে কেউই ভোট দিতে পারেনি। তাই তরুণরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি।’

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘‘জঞ্জাল পরিষ্কার’’ করা। ধ্বংসস্তূপ থেকে টুকরো তুলে নতুন শুরুতে নতুন কাঠামো তৈরি করাই চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একটা ক্রান্তিকাল। আমি কেবল আশা করি, এ রূপান্তরটি সংক্ষিপ্ত হবে।’

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী