বুধবার, ২৯ জুলাই ২০২৬
কূটনীতি

ভারত চায় সীমান্ত নিয়ে আগের সব সমঝোতা চুক্তি মানবে বাংলাদেশ

স্টেট ট্রিবিউন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫

অতীতে সীমান্তের বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাস্তবতায়ও সীমান্ত নিয়ে সেসব সমঝোতা বাংলাদেশ মানবে—এমনটাই প্রত্যাশা করে ভারত। 

বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে লোকসভায় এক প্রশ্নের জবাবে লিখিতভাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই মন্তব্য করেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ৪০৯৬.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া আছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের সুরক্ষার জন্য বেড়া নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। পাচার, চোরাচালান, অপরাধীদের অবাধ যাতায়াত ও আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে বেড়া খুবই উপকারী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, সীমান্তে বেড়া নির্মাণসহ নিরাপত্তা পদক্ষেপের ক্ষেত্রে ভারত দুই সরকারের মধ্যে এবং বিএসএফ ও বিজিবির মধ্যে সম্পাদিত সব প্রোটোকল-চুক্তি মানছে।  

বাংলাদেশ সরকারকে আরও জানানো হয়েছে, ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪ দশমিক ৪৮২ কিলোমিটার দৈর্ঘ্য এলাকায় এখনও বেড়া দেওয়া হয়নি। এর মধ্যে ১৭৪ দশমিক ৫১৪ কিলোমিটারজুড়ে বেড়া দেওয়া প্রায় অসম্ভব এমমন ফাঁকা জায়গাও রয়েছে। এছাড়া সম্ভাব্য অংশগুলিতে বেড়া দেওয়া সম্পন্ন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ, বিজিবির আপত্তি, কাজ করার সীমিত সময় এবং ভূমিধস/জলাভূমি।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক