বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিশেষ প্রতিবেদন

মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত চীনের তৈরি বিমানটির ইতিহাস কী?

নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। 

বিধ্বস্ত বিমানটি চীনের তৈরি এফ-৭ বিজেআই মডেলের যুদ্ধবিমান। এটি চীনের চেংডু J-7 যুদ্ধবিমানের একটি রপ্তানি সংস্করণ এবং মূলত ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়।  এটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান এবং সোভিয়েত ইউনিয়নের legendary MiG-21 এর লাইসেন্সড বিল্ড ভার্সন। চীন, বাংলাদেশ, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার বিমানবাহিনীতে ব্যবহৃত হয়।

এফ-৭ বিজেআই মডেলের যুদ্ধবিমান সর্বশেষ ২০১৩ সালে উৎপাদিত হয়েছে। সেসময় প্রায় ৩৬টি বিমান কেনে বাংলাদেশ।  চীন ২০১৭ থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বাংলাদেশ বিমানবাহিনীকে অফিশিয়ালি তাদের J-10 যুদ্ধবিমানের লেটেস্ট ভার্সন J-10C অফার করছে পুরাতন যুদ্ধবিমানের রিপ্লেসমেন্ট হিসেবে। বছর দুয়েক আগেই চীন সরকার এই মডেলকে ডিকমিশন করার সিদ্ধান্ত নিয়েছে। মিসর, আলবেনিয়া এই মডেল ব্যবহার অলরেডি বাদ দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি।

বাংলাদেশে চাইনিজ এই ট্রেইনিং বিমানে আগেও পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে । তাছাড়া যে সকল দেশ এ বিমানটি ব্যবহার প্রায় সবাই কমবেশি দুর্ঘটনার শিকার।

২০১৫ সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম মহিলা পাইলট এই বিমান দুর্ঘটনায় মারা যান। মাত্র এক মাস আগে ১৭ জুন মিয়ানমারে এই একই বিমান বিধ্বস্ত হয়ে চারজন সিভিলিয়ান মারা গেছে। চীনে এই বিমান বিল্ডিংয়ে ধাক্কা দিয়ে একজন মারা যাওয়ার কিছুদিন পরেই বিমানগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। 

বাংলাদেশ মূলত কম বাজেটে উন্নত ফ্যাসালিটিজের প্রেক্ষাপটে এ মডেলের যুদ্ধবিমান আমদানি করেছিল। তবে বাংলাদেশের কাছে এই বিমান হস্তান্তরের পর এই মডেল আর বানায়নি চীন। চীনের এই বিমানটি নিয়ে নানা দেশে নানা রকম অভিযোগ আসার পরও কেন বাংলাদেশ সরকার এটা নিয়ে আগেই পদক্ষেপ নিল না সেটাই আলোচনার বিষয়।

সর্বশেষ সংবাদ
কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

কমডোর ফজলার রহমান বিএসসির নতুন এমডি, নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী